খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই মে ২০২৩, ১১:৫০ এএম
মিলছে না ইলিশ নদীতে নেমেই হতাশ জেলেরা,নিষেধাজ্ঞার দুমাস পর নদীতে নেমেছেন ভোলার জেলেরা। কিন্তু প্রথম দিন জালে মেলেনি কাঙ্ক্ষিত মাছ। আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ তারা। মাত্র হাতেগোনা কয়েকটি মাছ নিয়েই মৎস্যঘাটে ফিরছেন।

জেলেরা বলেন, নিষেধাজ্ঞার সময় কর্মহীন হয়ে ধার-দেনা করে সংসার চালিয়েছেন। নিষেধাজ্ঞা শেষে স্বপ্ন ছিল নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ঝাঁকে ঝাঁকে শিকার করতে পারবেন। কিন্তু প্রথম দিনই মাছ না পাওয়া ধার-দেনা পরিশোধ নিয়ে চিন্তিত তারা।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ছিল নিষেধাজ্ঞা। ৩০ এপ্রিল দিনগত রাত ১২টার পর নদীতে নামেন জেলেরা।

মন্তব্য