খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই ফেব্রুয়ারি ২০২৫, ৪:৩৯ পিএম
ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, বেশকিছু দেশীয় অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর থেকে তাদের আটক করা হয়।
শনিবার বেলা ১১টায় ভোলা নৌবাহিনীর কন্টিনজেন্টের অপারেশন অফিসার সরোয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও নৌবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করে গিয়াস উদ্দিন ও হাসান নামের দুই ডাকাতকে আটক করা হয়।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ০১টি দেশীয় পিস্তল, ০২ রাউন্ড গুলি, ০১টি পাইপগান, ০১টি চাপাতি ও ০১টি ছুরি, ০৫টি মোবাইল, ০১টি ল্যাপটপ ও সিসিটিভি সরঞ্জামাদি উদ্ধার করা হয়.।পরবর্তীতে আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য