খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই মে ২০২৩, ১২:৩৫ পিএম
তীরে ফিরেছেন জেলেরা সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু,বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের জন্য নিষেধাজ্ঞা শুরু হচ্ছে শনিবার থেকে। শুক্রবার (১৯ মে) দিনগত রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

নিষেধাজ্ঞা শুরু হওয়ায় বঙ্গোপসাগর ও সাগর মোহনা থেকে তীরে ফিরে এসেছেন ভোলার জেলেরা। তবে নিষেধাজ্ঞার এ ৬৫ দিন তাদের নামে বরাদ্দের চাল পাওয়ার দাবি জানিয়েছেন তারা।
ভোলার সদর উপজেলার শিবপুরের ভোলার খাল, দৌলতখান ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন ঘাটে সাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা তাদের ফিশিং বোট নিয়ে তীরে ফিরে আসছেন। তীরে পৌঁছেই তাদের ফিশিং বোটে থাকা মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম উঠিয়ে কেউ বাড়িতে আবার কেউ মৎস্য আড়তদারদের হেফাজতে রাখছেন।
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকার জেলে ইউসুফ মাঝি ও সলেমান মাঝি বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে তারা সাগর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা দেন। শুক্রবার সকালে ভোলার খাল ঘাটে পৌঁছান। এ নিষেধাজ্ঞার সময় তারা আর সাগরে মাছ শিকার করতে যাবেন না। তাই ফিশিং বোট থেকে মাছ শিকারের সব সরঞ্জাম উঠিয়ে বাড়িতে নিয়ে রাখছেন।

মন্তব্য